পলাশবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৯
গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার বেলা ১২টায় বজ্রপাতে অষ্টম শ্রেণির ছাত্র মারা গেছে। 
 
পলাশবাড়ী উপজেলা সদরে জামালপুর গ্রামের রফিকুল ইসলাম ড্রাইভারের ছেলে ফয়সাল হোসেন মণ্ডল (১৪) তার বাসার অদূরে বজ্রপাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে।
 
ফয়সাল পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।  
 
ইত্তেফাক/জেডএইচ