রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে শান্তিচুক্তির করা আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।
বুধবার রাশিয়ার ভ্লাদিভস্তকে এক সম্মেলনে পুতিন শিনজোকে এ আহ্বান জানান পুতিন। তিনি বলেন, এক দশকের সকল শত্রুতা ভুলে আসুন শান্তিচুক্তি করি।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমার মাথায় চমৎকার একটা বুদ্ধি এসেছে। সেটি হলো দুই দেশ শান্তি চুক্তি করতে পারে।’
কোন শর্ত ছাড়াই তিনি আবেকে এ বছর শেষ হওয়ার আগে শান্তি চুক্তি সেরে ফেলতে বলেন। তবে তৎক্ষণাৎ এর কোন জবাব দেননি আবে।
ইত্তেফাক/এসআর/টিএস
