নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর মিস্ত্রির মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী (২৬) নামে এক জেনারেটর মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
 
মো. আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামের মুক্তিযোদ্ধা জীবন মিয়ার ছেলে। তিনি ফতুল্লার দিপ্তী ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় চাকরি করতেন।
 
কারখানার পরিচালক মিজানুর রহমান জানান, রাতে  কারখানায় বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় মো. আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, দিপ্তী ডাইংয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন বলে শুনেছি।
 
 
ইত্তেফাক/ইউবি