মতলবে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৩
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদেশী পিস্তলসহ রনি সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নায়েরগাঁও বাজারের সওদাগর পাড়া থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত রনি সর্দার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দূর্গাপুর গ্রামের রুহুল সর্দারের ছেলে।
 
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল জানান, পুলিশের বিশেষ অভিযান রনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ