নন্দীগ্রামে আগুনে পুড়ে যাওয়া ভূমিহীনের বাড়ি পরির্দশন করলেন ইউএনও

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের দলগাছা গ্রামের দিনমজুর ভূমিহীন বুলু প্রামানিকের আগুনে পুড়ে ভস্মিভূত হওয়া বাড়ি পরির্দশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শরমিন আখতার। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি এ পরিদর্শন করেন।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তার নিজস্ব তহবিল হতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, শুকনা খাবার, কম্বল ও বলিশ বিতরণ করেন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে আজাদ তার নিজস্ব তহবিল হতে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
 
ওই সময় নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ইউপি সদস্য আল অমিন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য গত মঙ্গলবার গভীর রাতে বুলু প্রামনিকের বাড়িঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
 
ইত্তেফাক/নূহু