ব্যাংক চাই

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৩৯

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের স্বনামধন্য বাজার ফুলতলী। ঢাকা-সিলেট মহাসড়ক প্রান্তে বাজারটির অবস্থান। বাজারটি ঘিরে রয়েছে কয়েকটি গ্রাম। গ্রামগুলোর কয়েক হাজার মানুষ প্রবাসে অবস্থান করে দেশের জন্য কাঙ্ক্ষিত রেমিটেন্স আয় করে থাকেন। কিন্তু এই রেমিটেন্স দেশে প্রেরণের জন্য স্থানীয় পর্যায়ে কোনো ব্যাংক নেই। ফুলতলী বাজারে একটি তফসিলি ব্যাংক স্থাপিত হলে এলাকার উন্নয়ন ও বাণিজ্য কার্যক্রমের প্রসার হবে। বিদেশ থেকে পাঠানো স্বজনদের অর্থ সহজেই এলাকাবাসী গ্রহণ করতে পারবেন। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

মো. আজিজুর রহমান আজিজ

নবীগঞ্জ, হবিগঞ্জ