রাস্তায় বের হয়ে কেউ যদি হেডফোন ব্যবহার করে, তাহলে তাকে স্বাভাবিক বলা যায় না। আবার কেউবা রাস্তায় বের হয়ে ফেসবুক চালায়। এটাও কিন্তু আরেক ধরনের বিকৃতি। হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে, ফেসবুক চালাতে চালাতে কিংবা মোবাইলে কথা বলতে বলতে কেউ যদি সড়ক দুর্ঘটনায় নিহত হন—এর দায় কে নেবে? এটা নতুন কোনো ঘটনা নয়। সুতরাং রাস্তা পারাপারের সময় যারা হেডফোন লাগাবে, ফেসবুক চালাবে, মোবাইলফোনে কথা বলবে সঙ্গে সঙ্গে ঐসব জব্দ করার ব্যবস্থা করা হোক দুর্ঘটনা এড়াতে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
