বিদ্যুত্ লাইন মাটির নিচ দিয়ে টানার ব্যবস্থা করুন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৩৯

প্রতিবছর কালবৈশাখীর কবলে পড়ে বিদ্যুতের হাজার হাজার খুঁটি ভেঙে মাটিতে পড়ে। অনেক তার ছিঁড়ে যায়। বেশিরভাগ জায়গায় বাঁশ কিংবা অন্যান্য গাছ বিদ্যুত্ লাইনের ওপর পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।  লাইন পাল্টানো বা ছেঁড়া তারের সঙ্গে নতুন তার যুক্ত করতে হয়। এতে করে  মানুষের ভোগান্তির সঙ্গে খরচ বাড়ে। মানুষের ঘরের ওপর দিয়ে বিদ্যুত্ লাইন টানার কারণে অনেকে বিল্ডিং তুলতে পারেন না। রাস্তার পাশ দিয়ে পাইপ লাগিয়ে অথবা ড্রেন করে তার ভেতর দিয়ে লাইন টানলে মানুষের ভোগান্তি কমবে এবং জিনিসের স্থায়িত্ব বৃদ্ধি পাবে বলে মনে করি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রুম্মান আহমদ চৌধুরী 

জকিগঞ্জ, সিলেট