দীঘিনালায় অস্ত্রসহ আটক এক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২
খাগড়াছড়ির দীঘিনালায় একদিনের মাথায়  আবারও সেনা, পুলিশ, বিজিবি  যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবুছড়া এলাকার কার্বারী টিলা থেকে একজনকে অস্ত্রসহ আটক করেছে। আটক ব্যক্তির কাছ থেকে ১টি আমেরিকান অত্যাধুনিক পিস্তল, ৫ রাউন্ড গুলি  উদ্ধার করা হয়েছে। 
 
আটক ব্যক্তির নাম পিয়াস চাকমা ( ৪০) ওরফে সাধন। সে ইউপিডিএফের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
 
দীঘিনালা থানার ওসি আবদুস সামাদ জানান, যৌথ বাহিনীর চলমান অভিযান টের পেয়ে ইউপিডিএফের বালু চাকমা (৪৫) নামে এক কর্মী পালিয়েছে। 
 
যৌথবাহিনী সুত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাহাড়ে আঞ্চলিক দলগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় চাদাঁবাজী, আধিপত্য বিস্তারে ক্রমাগত সংঘর্ষ লেগে আছে। তারই উত্তরণ ঘটাতে এবং এলাকার শান্তি সম্প্রীতি রক্ষায় পুলিশ বিজিবির সমন্বয়ে পাহাড়ে যেখানে সন্দেহ হবে সেখানে যৌথবাহিনী চিরুনী অভিযান অভ্যাহত থাকবে।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দীঘিনালার শিববাড়ী এলাকায় কালোপাহাড় নামক স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী সশস্ত্র গ্রুপের  একটি গোপন আস্থানা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
 
আটক পিয়াস চাকমা পুলিশ হেফাজতে রয়েছে।
 
ইত্তেফাক/নূহু