কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এরপর চিকিৎসক তাকে ভর্তির নির্দেশ দেন।
আরো পড়ুনঃ মোদি ভদ্র ভাষায় কথা বলতে জানেন না: রাহুল
এ বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ বলেন, তিনি পাতলা পায়খানা জনিত সমস্যার কথা বলেছেন। এ ছাড়াও তারা ডায়াবেটিস ও প্রেসার রয়েছে। তাই আমরা তাকে ভর্তি নিয়েছি। আমাদের এখানে তার সব ধরনের চিকিৎসা দেয়া হবে।
ইত্তেফাক/কেকে
