সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার হাওরজুড়ে এখন সোনালী ধানের সমারোহ। হাওরে কৃষকদের ধান কাটায় উত্সাহিত করতে ও উত্সবের আমেজ ছড়িয়ে দিতে একযোগে সব উপজেলায় রবিবার অনুষ্ঠিত হয় ধান কাটা উত্সব। রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটা উত্সবের উদ্বোধন হয়। এছাড়া ওই দিন দুপুরে জেলার ১১টি উপজেলায় একযোগে ধান কাটা উত্সবের উদ্বোধন করা হয়। উত্সবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভুঁইয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা —ইত্তেফাক
