চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ডবলমুরিং থানা থেকে আটজন ও পতেঙ্গা থানা একজনকে আটক করা হয়।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন, আগ্রাবাদ ব্যাংক কলোনি, ঝর্ণাপাড়া, হালিশহরের মইন্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে উসকানিমূলক লিফলেট পাওয়া গেছে। তারা অন্তর্ঘাতমূলক কাজের জন্য জড়ো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি।
নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানিয়েছেন, নগরীর পতেঙ্গায় নুর মোহাম্মদ নামে ছাত্রশিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। তবে তার পদবি এখনও পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এএম
