নাচোলে শুক্রবার রাতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- নেজামপুর ইউনিয়নের হাট বাকইল গ্রামের ফিরোজ আলীর ছেলে বাবু (২২), ইকবাল হোসেনের ছেলে সিরাজুর ইসলাম (২৩), ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের মৃত মনির হোসেনের ছেলে আইনুদ্দিন (৪০) ও মানিরুল ইসলামের ছেলে আব্দুল করিম (২৭) এবং নাচোল ইউনিয়নের হাকরইল গ্রামের মৃত জান মোহাম্মাদ হোসেনের ছেলে লোকমান হোসেন (৬০)।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানে পুলিশ গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাঁকরইল গ্রামে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ বাবু ও সিরাজুলকে আটক করে। সেই সঙ্গে লোকমান হোসেনকে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে মাদক সেবনের দায়ে আটক করে। অপর দিকে খোলসী বাজারের পাশে আম বাগান থেকে আইনুদ্দিন ও আব্দুল করিমকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে নাচোল থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
