নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছে। সন্তান ঠিকমত লেখাপড়া করছে কি না, ভাল মানুষের সাথে চলাফেরা করছে কি না সেসব বিষয়ে ভালভাবে খোঁজ নিতে হবে।’
শনিবার স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার, অধ্যক্ষ মো. আলমগীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর, ওসি রঞ্জন কুমার ঘোষ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, রফিকুল ইসলাম খান, তাওহীদ ভুঁইয়া, মহিলা অভিভাবক সদস্য কাজী খালেদা আক্তার ও বিদ্যুৎবাহী সদস্য যোগেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
ইত্তেফাক/বিএএফ
