পলাশবাড়ীতে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬
গাইবান্ধার পলাশবাড়ীতে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে উপজেলার জুনদহ বাজার এলাকায় একটি এবতেদায়ী মাদ্রাসার কক্ষ থেকে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
 
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার হরিনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির কিশামত কেওয়াবাড়ী গ্রামের মৃত নজর হকের ছেলে আব্দুল ওহাব (৫০), বরিশাল ইউনিয়ন জামায়াত সেক্রেটারী পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে রুহুল আমিন (৩৩), জামায়াত কর্মী পলাশবাড়ী সদর ইউপি’র জামালপুর গ্রামের সাহেদ আলীর ছেলে রুবেল ইসলাম (৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩০), তালুকজামিরা গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মজিদ (৫২), মহদীপুর ইউপি’র কেত্তারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হালিম রানা (৩০) ও চন্ডিপুর গ্রামের মফছেল আলমের ছেলে ফিরোজ কবির (২৫)। 
 
পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে