টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৭
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যার। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- পৌর এলাকার মধ্যম জালিয়া পাড়ার আব্দুল কাদেরের ছেলে মো. হাসেম (৩৮) ও দক্ষিণ জালিয়া পাড়ার আলতাজ মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪০)।
 
র‌্যাব জানায়, তাদের গ্রেপ্তার করার পর দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৮০ লক্ষ টাকা মূল্যমানের ১৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ