বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বিক্ষোভ সমাবেশ ও সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিসহ গ্রিসের ১৫৩টি মানবাধিকার সংগঠন। প্রবাসী বাংলাদেশিরা ৯ দফা দাবিতে বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াবার আহ্বান জানায়। সমাবেশে হাজার মানুষের ঢল নেমে আসে গ্রিসের রাজধানী এথেন্সের রাজপথে।
উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে- বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ইউরোপের বিভিন্ন দেশের নতুন প্রত্যাবর্তন আইন বাতিল করতে হবে, গ্রিসের বসবাস সকল অভিবাসীদের বৈধ করে নিতে হবে, গ্রিসের জন্ম গ্রহণকারী ও বসবাসকারী সকল শিশুদের নিঃশর্তে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী শ্রমিকদের ন্যায্য মূল্য এবং কর্মস্থানে নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। যুদ্ধচলাকালীন সীমান্তবন্ধ মানবাধিকার লঙ্ঘন, তাই সীমান্ত খুলে দিতে হবে। বিশ্ব শান্তির লক্ষ্যে বোমাবাজি বন্ধ করতে হবে। ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। গ্রিসে জাতীয় পৌর নির্বাচনে অভিবাসীদের ভোট অধিকার দিতে হবে। এই দাবিগুলো গ্রিসে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যালয়সহ সকল সরকারি দফতরগুলোতে অনুলিপি প্রদান করা হয়।
IMG0
গ্রিস বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফুর রহমান (আরিফ) বলেন, রেসিজম এবং ফ্যাসিজম একটি গণতান্ত্রিক দেশের গণতন্ত্রকে এবং সভ্যতাকে শুধু আহতই করে। তাই গ্রিসের সর্বত্র প্রবাসীদের প্রতি রেসিস্টদের হামলা এবং প্রবাসীদের ব্যবসা কেন্দ্রগুলো যাতে নিরাপত্তা পায় সে জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। আমরা প্রবাসী বাংলাদেশিরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি যারা এই দেশে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে অতিসত্বর বৈধতা দিয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করারও আহ্বান জানাচ্ছি।
সমাবেশে গ্রিস বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন- বাংলাদেশ গ্রিস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আরিফুর রহমান (আরিফ), মানবাধিকার কর্মী জাহেদ খান, তাইজুল ইসলাম, জহিরুল ইসলাম বি এস সি, শরিফুল ইসলাম, আব্দুল সামাদ, মো. মমিন খান, জুনায়েদ আহমেদ জিকসন, গোলজার আহমেদ রাসেদ খান, আব্দুল মুকিত, তালুকদার আরিফ, সাগর খান, শান্ত সরদার, মাইনুল ইসলাম, আব্দুল রহিম কালা মিএাসহ আরো অনেকে।
ইত্তেফাক/জেডএইচ
