হোমনা গার্ডেন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৭

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

পচা, বাসি খাবার রাখা ও বিক্রির অপরাধে হোমনা গার্ডেন হোটেলকে মঙ্গলবার ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সাবরেজিস্ট্রি অফিস রোডে অভিযান পরিচালনা করে ওই হোটেলের বিরুদ্ধে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আজগর আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আজগর আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গার্ডেন হোটেলকে ওই জেল-জরিমানা দেওয়া হয়েছে।