বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী উপজেলায় মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। ভোটার তালিকা হালনাগাদকরণে উপজেলায় ১৬ জন সুপারভাইজার ও ৮১ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে।
