নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
আনন্দ শোভাযাত্রায় প্রভাষক হারাধন চন্দ্র শাহা, মো. সিদ্দিকুর রহমান, আমিরুল হক, মো. খায়রুল হক, মো. মহসিন রেজা , খান মো. হামজা, গোবিন্দশাহাসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/বিএএফ
