আগৈলঝাড়ায় তিন আসামি গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় সোমবার রাতে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের মৃত আছমত আলী সিকদারের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাফর শিকদার, শিহিপাশা  গ্রামের হাতেম আলীর ছেলে নুরুল ইসলাম ও রাংতা গ্রামের হামেদ হাওলাদারের ছেলে এইচএম সবুজ ওরফে সোলায়মানকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।