গাইবান্ধায় গত সোমবার রাতে জেলা ডিবি পুলিশ ফরিদুল ইসলাম (২৩) নামের এক হেরোইন ব্যবসায়ী ও র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা এক কেজি গাঁজাসহ অহির উদ্দিন (৫০) এবং কাজল চন্দ্র মালী (৩৫) নামের দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফরিদুল উপজেলার বালুভরা গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে, অহির উদ্দিন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাবালা (মধ্যপাড়া) গ্রামের আজগর মণ্ডলের ছেলে ও কাজল চন্দ্র একই উপজেলার দাড়িদহ পঁওতা গ্রামের ধলু চন্দ্র মালীর ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি মেহেদি হাসান জানান, গোবিন্দগঞ্জ উপজেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে ফরিদুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প সুত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা হতে অহির ও কাজলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
