মেহেরপুর জেলা সমিতির সভাপতি জিয়াউল হক, সম্পাদক কুদরাত-ই-খুদা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৩

ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভায় ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত মেহেরপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সমিতির সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী এ এল এম জিয়াউল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পিআরএল) আ ন ম কুদরাত-ই-খুদা।

এছাড়া নতুন কমিটির ৪ জন সহ-সভাপতি হলেন—বিশিষ্ট ব্যবসায়ী টাওফিকা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী একরামুল হক, অ্যাডভোকেট সাহাবুদ্দিন, প্রকৌশলী মো. শহীদুল্লাহ ও প্রফেসর মো. রফিকুল ইসলাম। নির্বাচিত অন্য সদস্যরা হলেন—ডা: পিয়ার মোহাম্মদ যুগ্ম-সাধারণ সম্পাদক, অ্যাড. আমজাদ হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মুহা:আতিয়ার রহমান অর্থ সম্পাদক, মো. মাহাবুব হোসেন সাংগঠনিক সম্পাদক, নিজানুর রহমান মজনু প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাসিনা বেগম মহিলা সম্পাদক, মো. ফরিদুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, অ্যাড. মো. ইমানুর রহমান ক্রিড়া সম্পাদক, রাশিদুল ইসলাম পল্লব দফতর সম্পাদক। - প্রেস বিজ্ঞপ্তি