সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৪
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্টে জাহাঙ্গীর প্রামাণিক ওরফে মন্টু (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে।
 
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামীম জানান, জাহাঙ্গীর প্রামাণিক পানি দিয়ে তার বাড়ির গোয়াল ঘরের মেঝে পরিষ্কার করতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করার জন্য বিদ্যুতের সুইচ চালু করতে যায়। এ সময় বিদ্যুৎপৃষ্টে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
ইত্তেফাক/বিএএফ