মহিবুল আহসানের পিএইচডি ডিগ্রি লাভ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৩

মো. মহিবুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক। তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. মো. আবদুল লতিফ মাসুম। যুগ্ম তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. দেলোয়ার হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি