চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৩

রাজশাহীর গোদাগাড়ীতে জটিল রোগে আক্রান্ত এক কলেজ ছাত্র বিনা চিকিত্সায় রয়েছে। পৌর এলাকার ভগমন্তপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র শাহাদত হোসেনের দুইটি কিডনি অকেজো হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনসহ চিকিত্সার জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হবে। কিন্তু শাহাদত হোসেনের দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সাহায্যর জন্য দেশের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন তার মা রাশেদা বেগম। ন্যাশনাল ব্যাংক লিমিটেড গোদাগাড়ী শাখার হিসাব নং ১০৮১০০৩২৯৬৬৬১।