মোংলায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫
মোংলায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। বুধবার সকালে মোংলা বন্দরের পশুর নদীর অপর পাড়ে বাজুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়।
 
এ সময়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাক্সে রাখা তক্ষকটি ফেলে পারিয়ে যায় বন্যপ্রাণী পাচারকারীরা। ১২ ইঞ্চি লম্বা ও ৩০০ গ্রাম ওজনের উদ্ধারকৃত তক্ষকটি চোরাবাজার মূল্য ৯৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
 
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান জানান, উদ্ধারকৃত তক্ষকটি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তার কাছে হস্তান্তরের পর দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
 
তিনি আরও জানান, তাদের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে বনদস্যুতা, মাদক নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে।
 
ইত্তেফাক/বিএএফ