সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
 
আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে