মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমার একজন অ্যাটর্নি জেনারেল নেই’। তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের কঠোর সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প হিল টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে জেফ সেশনসের ওপর তার অসন্তুষ্টির কথা জানান।
তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত থেকে সরে দাঁড়ানোয় সেশনসের নিন্দা করেন। এমনকি অভিবাসন নিয়ে সেশনসের ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন ট্রাম্প।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকবার অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেছেন। জেফ সেশনসও পাল্টা বক্তব্য দিয়েছেন। তবে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি সেশনস। -বিবিসি
ইত্তেফাক/আরকেজি
