বাংলাদেশের চলচ্চিত্র তারকা রোজী আফসারীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গতকাল প্রথম প্রহর থেকে রাত পর্যন্ত গুগলের এই ডুডল চোখে পড়েছে। রঙিন আকারে তুলে ধরা হয় অভিনেত্রীকে। গুগলের ইংরেজি বানানের একটি ‘ও’ অক্ষরের জায়গায় শোভা পায় অভিনেত্রীর ছবি। রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। তিনি ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। রোজী সামাদ নামে ১৯৬৪ সালে অভিনয়জীবন শুরু করেন। রোজী ১৯৮৫ সালে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তী সময়ে রোজী আফসারী নাম ধারণ করেন।
