ভোলার লালমোহনে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে লালমোহন পৌরসভার নয়ানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্বাছ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টাকালে পৌরসভার নয়ারীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭০/৮০ জন লোক জড়ো হয়। খবর পেয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশের এসআই শহিদ ও এএসআই শওকাতসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১।
ইত্তেফাক/বিএএফ
