গণবিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।
গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. করম নেওয়াজ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ফলিত গণিত বিভাগের ৫১ জন শিক্ষার্থী ১৭টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/জেডএইচ
