বগুড়ার নন্দীগ্রামে দুপুর ১২টায় মাদ্রাসা ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই এলাকার অভিভাবকদের মধ্য চাপা ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার আগেই মাদ্রাসা বন্ধ করে বাড়ি চলে যান শিক্ষকেরা। কোন কারণ ছাড়া এভাবে নির্ধারিত সময়ের আগে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে (নাম প্রকাশ না করার শর্তে) কিছু অভিভাবক বলেন, এটা এই মাদ্রাসার নিয়মিত চিত্র। নির্ধারিত সময়ের আগেই এই মাদ্রাসা ছুটি হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসায় গিয়ে সহকারী শিক্ষক মহসিন আলী, শরীরচর্চা শিক্ষক বাদশা মিয়ার দেখা পাওয়া যায়। তবে দুপুর ১২টার মাদ্রাসা ছুটি দেওয়ার কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ তাফাজ্জুল বারী বুলবুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সঠিক কোনো জবাব না দিয়ে সংবাদটি পত্রিকায় প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
