ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭
শুরুতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মাঝ পথে ঘুরে দাঁড়ালেও শেষে তা আর স্থায়ী হয়নি। ১০০ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় মাশরাফির দল। 
 
শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। চোটে পড়ে ছিটকে যাওয়ায় হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে জায়গা হয় রবীন্দ্র জাদেজার। এই জাদেজা একাই নিয়েছেন টপ অর্ডারের ৫ উইকেটের চারটি। ভূবনেশ্বর কুমার ২ উইকেট। আর জসপ্রিত বুমরাহ একটি।
 
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল্লাহ। ২৫ রান করেন তিনি। আর মুশফিক করেন ২১ রান। ১২ রান করেন মোসাদ্দেক। সাকিব ফিরে যান ১৭ রানে। এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৭ উইকেটে ১০৯ রান। 
 
ইত্তেফাক/জেডএইচ