মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহপরিচারিকাকে ধর্ষণ মামলায় ইলিয়াস আলী তালুকদার (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত ইলিয়াস আলী তালুকদার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য হিংগাজিয়া গ্রামের মৃত আশিদ আলী তালুকদারের ছেলে।
কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামের একটি মেয়ে (১৫) দীর্ঘদিন যাবত ইলিয়াসের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। এই সুযোগে ইলিয়াস একাধিকবার গৃহপরিচারিকাকে ধর্ষণ করে। গৃহকর্তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে বুধবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করে গৃহপরিচারিকা। পরে ওই দিনই পুলিশ অভিযুক্ত গৃহকর্তা ইলিয়াস আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।
কুলাউড়া থানার এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহপরিচারিকাকে ফরেনসিক টেস্টের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
