আমাদের দেশের ব্যাপারে নাক গলাতে আমেরিকার কোন ধরনের অধিকার নেই। চীনের প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র উই কুইয়ান আজ (শনিবার) এ মন্তব্য করেন।
উই আরও বলেন, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য আমরা অস্ত্র কিনতেই পারি। এব্যাপারে আমেরিকার মাথা ব্যাথার কোন কারণ নেই।
গত বৃহস্পতিবার, রাশিয়া থেকে সামরিক অস্ত্র কেনার দায়ে চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা।
চীনের এ মুখপাত্র আমেরিকাকে সতর্ক করে বলেন, আমেরিকা আন্তর্জাতিক সম্পর্ক কেমন করে রাখতে হয় তা ভুলে গেছে। এর ফল কোনভাবেই ভাল হবে না।
সুত্র- রয়টার্স, সিএনএন
ইত্তেফাক/এসআর
