যুগ্ম-সচিব পদে একসঙ্গে পদোন্নতি পেলেন দুই বাল্যবন্ধু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৩
যুগ্ম-সচিব পদে একসঙ্গে পদোন্নতি পেলেন বরিশালের গৌরনদীর একই গ্রামের মেধাবী দুই বাল্যবন্ধু। তারা দুজন হলেন উপজেলার বিল্বগ্রামের মৃত মৌলভী আব্দুল কাদের মাস্টারের পুত্র মোঃ মাহাবুব আলম তালুকদার ও একই গ্রামের মৃত মোঃ আঃ মজিদ মিয়ার পুত্র মোঃ তোফাজ্জেল হোসেন। এই দুই মেধাবী একইসঙ্গে লেখাপড়া করেছেন দক্ষিণাঞ্চলের শেষ্ঠ বিদ্যাপিঠ পালরদী হাইস্কুলে।
 
জানা গেছে, তারা উভয়ে ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ন হয়ে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। তাদের সাফল্যে উভয়ের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে বইছে আনন্দের বন্যা। এলাকাবাসীও মহাখুশি।
 
আজ (শনিবার) সকালে তারা উভয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গিয়েছিলেন জাতির জনকের মাজার জিয়ারত করতে। যুগ্ম-সচিব পদে পদোন্নতি লাভ করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/নূহু