আবু সালেহ মো. সাঈদ দুলাল
লালমনিরহাট-৩ আসনের সাবেক এমপি ইঞ্জিঃ আবু সালেহ মো. সাঈদ দুলাল কিডনি সমস্যাজনিত রোগে ২১ এপ্রিল রবিবার বিকালে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দশম জাতীয় সংসদীয় আসন লালমনিরহাট-৩ থেকে বিজয়ী হয়েছেন। স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ কে এম ফজলুল হক
বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল (অব) এ কে এম ফজলুল হক আর নেই। পবিত্র শবেবরাতের রাতে রামপুরা মহানগরে নিজ বাসভবনে অবস্থানকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকগণ তাকে মৃত ঘোষণা করেন। পরে রামপুরা মহানগর জামে মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য বন্ধু-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
