জয়পুরহাটের কালাইয়ে বিশেষ অভিযান চালিয়ে মো. দুলাল হোসেন (৪০) নামের এক কিডনি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টায় কালাই থানা পুলিশ তাকে আটক করে।
দুলাল হোসেন উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বিনইল গ্রামের মো. কাওছার ও বাগইল গ্রামের জুয়েল নামে দুই কিডনি বিক্রি চক্রের খপ্পরে পড়ে দুলাল গত দু’মাস আগে ভারতে গিয়ে তার কিডনি বিক্রি করে। তখন থেকেই কালাই থানা পুলিশ তার সন্ধানে নামে।
অবশেষে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনইল গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান দুলাল হোসেনের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/জেডএইচ
