রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি ব্লকের নিচতলার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
শুরুতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও ৬ ইউনিট যুক্ত হয়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বি ব্লকের নিচতলার একটি কক্ষে লন্ড্রি সার্ভিসের জন্য ধোয়া কাপড় রাখা হয়।
হঠাৎ করে ওই কক্ষে আগুন লাগে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিক জানা যায়নি।
ইত্তেফাক/আরকেজি
