রাজশাহীর পদ্মা থেকে অজ্ঞাত (১৩) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের শ্রীরামপুর পুলিশ লাইন এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, টি-বাঁধের উজানে পদ্মা নদীতে কিশোরীর অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। তবে ওই কিশোরীর পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে সে কিভাবে মারা গেছে।
মৃতদেহটি উজান থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ইত্তেফাক/নূহু
