সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মীনা দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালি সকাল সাড়ে দশটায় শুরু হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, পৌর মেয়র হাজী এনামুল হক, ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, মিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মজনু ,আমলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ধুবইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহাবুর রহমান মামুন, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইদুর রহমান,ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী, মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/নূহু
