কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে সাফিফ ইমতিয়াজ হামিম (১০) নামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর নিজ বাড়ির পাশের পুকুর থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকার আবু মুসার ছেলে সাফিফ ইমতিয়াজ হামিম।
হামিমের নানা মোস্তাফিজুর রহমান ফিজু জানান, ভেড়ামারা ভিশন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। গোপিনাথপুর এলাকায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে সাফিফ ইমতিয়াজ হামিম পানিতে ডুবে যায়। পরে তার লাশ স্থানীয়রা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
ইত্তেফাক/নূহু
