সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে আফগানিস্তান। দুর্দান্ত সূচনা করেছেন আফগানিস্তানের ওপেনিং দুই ব্যাটসম্যান। ১০ ওভার শেষে বিনা উইকেটে দলটির সংগ্রহ ৬৪।
হাফ সেঞ্চুরি করেছেন শেহজাদ। অন্যপ্রান্তে থাকা জাভেদ আহমাদির সংগ্রহ ৪।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এটি এশিয়া কাপের ১৪ তম আসরে আফগানিস্তানের শেষ ম্যাচ। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বে দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে দলটি।
ইত্তেফাক/ এসআর
