দেশের অগ্রযাত্রার চিত্র সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে উন্মোচন করা হলো নান্দনিক একটি পোস্টার- মোদের আশা।
আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য ও কবি কাজী রোজী। দেশ গড়ায় যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষে অনুষ্ঠানে সমাজসেবক আরেফিন মোল্লাকে ‘যুববন্ধু সম্মাননা-২০১৮’ তে ভূষিত করা হয়।
সামাজিক সংগঠন ‘মানবিক পদক্ষেপ’ এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক আসলাম সানী।সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রুবেল শঙ্কর।
এ সময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছে। শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত পোস্টারটি দেশজুড়ে প্রচার করা হবে।
ইত্তেফাক/কেকে
