অবৈধভাবে মাছ শিকারের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২০
অবৈধভাবে মাছ শিকারের দায়ে সাইফুল ইসলামকে (২৮) এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের হালদা নদীর অংশে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ রায় দেন।
 
কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার উত্তর মেখলের মজিবুল হকের ছেলে।
 
জানা গেছে, দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হাটহাজারী উপজেলার হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকারকালে ১০০ মিটার জালসহ সাইফুলকে আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফলকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
মাত্র একদিন আগে দায়িত্বভার গ্রহণ করা উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ