যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ইরান। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। পার্লামেন্টে উপস্থিত ২১৫ এমপির মধ্যে ১৭৩ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। মাত্র চারজন বিপক্ষে এবং বাকিরা ভোটদানে বিরত ছিলেন। পার্লামেন্টে এমপি আছেন ২৯০ জন। এর আগের সপ্তাহে কেবল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণার একটি বিলে সম্মতি দিয়েছিল পার্লামেন্ট। কিন্তু গতকালে প্রস্তাবে পুরো মার্কিন সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের তেল আমদানি করা কোনো দেশকে ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। তাদের ওপরও অবরোধ আরোপ করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। চলতি মাসে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল যুক্তরাষ্ট্র। -আল জাজিরা
