জিয়া চ্যারিটেবল মামলার যুক্তিতর্ক হয়নি, রায়ের দিন ধার্যের আবেদন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়নি। আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি। এমতাবস্থায় মামলার রায়ের জন্য দিন ধার্যের আবেদন জানিয়েছেন দুদক কৌসুলি মোশাররফ হোসেন কাজল।
 
মামলার রায়ের দিন ধার্য করা হবে কি না সে বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য রেখেছে আদালত। পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৫ এর বিচারক ড. মো: আখতারুজ্জামান আজ বুধবার এ আদেশ দেন।
 
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত।
 
ইত্তেফাক/এএম