মিয়ানমারে ভূমিধসে ৫০ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। জাডে খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় শ্রমিকরা ঘুমাচ্ছিলেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় উত্তরাঞ্চলের মউ উন কালাই নামের একটি খনিতে দুটি বেসরকারি কোম্পানির ৫৪ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছিলেন। স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে জানিয়েছেন, এদের কেউই হয়তো বেঁচে নেই। কারণ তারা সবাই মাটির নীচে চাপা পড়েছেন। -আল জাজিরা
