শের-ই-বাংলা একে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট গত ১৬ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ শের-ই-বাংলা পদক-২০১৮ গ্রহণ করেন সাবেক আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও প্রবীণ আইনজীবী এডভোকেট নাজমুল হাসান। শের-ই-বাংলা সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং পরমাণু বিজ্ঞানী, ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ-এর হাত থকে পদক গ্রহণ করেন তিনি।
